বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে হাইভোল্টেজ এই ম্যাচের পর চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মধ্যকার ‘বাকযুদ্ধ’ শুরু হয়েছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার নাটকীয় জয় নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে ভাসছেন সমর্থকেরা, ঠিক সেই সময় ভিন্ন অবস্থান থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী।