ভুয়া-ভুয়া স্লোগানে মঞ্চেই ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি পরীমণির

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ভুয়া-ভুয়া স্লোগানে মঞ্চেই ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি পরীমণির
পরীমণির ইঙ্গিতপূর্ণ ভঙ্গি ও ফেসবুক লাইভ। কোলাজ: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

গত কয়েকদিন ধরে আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। নানা ধরণের সমালোচনার শিকার হচ্ছেন তিনি। এর শুরু হয় গত ৫ নভেম্বর। ওইদিন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান এই অভিনেত্রী। তবে আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমণি। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। পরে ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমণি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। এবার ঢাকার একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনার পর ক্ষুব্ধ হয়ে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে অনুষ্ঠানস্থল থ্যাগ করেন পরীমণি।

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শো-তে অংশ নেওয়ার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পারফরম্যান্স করার সময় পরীমণিকে উদ্দেশ করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মিডল ফিঙ্গার প্রদর্শন করেন অভিনেত্রী।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরে পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অভিনেত্রী।

ঘটনার পর সামাজিকমাধ্যম ফেসবুকে লাইভে এসে সাংবাদিকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন পরীমণি। তিনি বলেন, তারা আমার গাড়ি ভাঙচুর করেছে এবং ড্রাইভারকে মারধর করেছে।

তিনি বলেন, তারা ইয়েলো জার্নালিজম করে। জার্নালিজমের নাম করে তারা সন্ত্রাসী করে। এ সময় স্টলে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ তোলেন এবং এর দায়ভার কে নিবে সে বিষয়ে প্রশ্ন তোলেন।

এ ঘটনায় তিনি গুলশান থানায় ফোন করেন। পরীমণি বলেন, পুলিশ এসে আমাকে বের করতে পারলো না। তারা আরও ফোর্স কল করেছে। আসলে দেশটা কাদের হাতে?

/জেএইচ/