শিরোনাম

পেছনে ফিরে তাকালে আফসোস লাগে: শাকিব খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পেছনে ফিরে তাকালে আফসোস লাগে: শাকিব খান
ঢালিউড সুপারস্টার শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান বলেছেন, জীবনে অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক সময় পেছনে ফিরে তাকালে আফসোস লাগে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

শাকিব খান বলেন, জীবনে অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারতো। অনেক সময় পেছনে ফিরে তাকালে আফসোস লাগে।

তিনি বলেন, যখন নিভৃতে নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কি আর করব, অনেক কিছু চাইলেও তো পরিবর্তন করা সম্ভব না। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে শুনে সেটা আর করা যায় না।

অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গে ঢালিউড সুপারস্টার বলেন , তারা দুজন আমার জীবনের অংশ। তবে আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।

তিনি বলেন, আজকাল কোনো ঘটনা ঘটার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় আজব সব ঘটনার সঙ্গে আমার নাম জড়িয়ে দেওয়া হয়। যার সঙ্গে বাস্তবে আমার কোনো সম্পর্কই নেই। এসব অতিরঞ্জিত প্রচারের কারণেই আমি এখন অনেকটা অন্তর্মুখী হয়ে গেছি।

এদিকে, চলতি বছরের অক্টোবরের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘সোলজার’ সিনেমাটি। যা নিয়ে আশাবাদী শাকিব খান।

/এসবি/