শনিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে মাহিকে বিজয়ী ঘোষণা করা হয়। গত বছরের বিজয়ী ও তার ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
মিস ইউনিভার্সের মূল আয়োজনের বাকি আছে আর মাত্র ১৬ দিন। ফলে প্রস্তুতির জন্য বেশি সময় পাচ্ছেন না অভিনেত্রী। তবে গত বছরের দেশসেরা সুন্দরীর মুকুটজয়ী বন্ধু মিথিলাকে পাশে পাচ্ছেন তিনি। তাই অল্প সময়েও নিজেকে ঝালিয়ে নেবেন বলে জানালেন মাহি।