রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৭, সর্বাধিক মিরপুরে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৭, সর্বাধিক মিরপুরে
গ্রেপ্তারের প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫০৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মিরপুরে সর্বাধিক ১৩২ জন রয়েছেন। এ সময়ে বিভিন্ন অপরাধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১৩২ জন, গুলশান বিভাগ ৪০ জন উত্তরা বিভাগ ৪১ জন, এসআরইউ বিভাগ ৪ ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

এ সময় ১টি অবিষ্ফোরিত ককটেল, ১৩টি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, ১টি সিএনজি, ১৪টি মোবাইলফোন, নগদ ২৬০০ টাকা ও একজন ভিক্টিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/