দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের জন্মদিন আজ
মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবন মান্নাতের সামনে ভক্তদের সঙ্গে জন্মদিনের আনন্দ শেয়ার করেন শাহরুখ খান

মধ্যরাত থেকেই মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ির সামনে ভিড় করেছেন ভক্তরা। কারো হাতে ফুল, কেউ ব্যানার-ফেস্টুন নিয়ে এসেছেন। কিন্তু হঠাৎ করে কেন মান্নাতের সামনে ভক্তদের ভিড় জমছে- এমন প্রশ্ন মনের ভেতরে উঁকি দিতে পারে। বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের বাড়ির বলিউডের ‘কিং’ তিনি। পর্দার বাইরে তার প্রতি ভক্তদের ভালোবাসাও যেন রাজকীয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ৬১ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে মান্নাতের সামনে সাজানো হয় নানা পোস্টার ও ব্যানার। সেগুলোর একটিতে ভক্তদের উদ্দেশে শাহরুখ খানের লেখা বার্তা ছিল, ‘আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের কাছে ফিরিয়ে পাঠালাম। অনেক ভালোবাসা ও একগুচ্ছ আলিঙ্গন।’

শাহরুখ খান ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্ম শাহরুখ খানের। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত। আর মা লতিফ ফাতিমা খান গৃহিণী। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা শাহরুখ পড়াশোনা করেছেন দিল্লির সেন্ট কলম্বা স্কুলে। পড়াশোনা, খেলাধুলা ও অন্যান্য কর্মকাণ্ডে ভালো করায় স্কুলে পেয়েছিলেন সম্মানসূচক ‘সোর্ড অব অনার’ পুরস্কার। পরে হংসরাজ কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। তবে পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতিও তার ব্যাপক আগ্রহ ছিল। কলেজজীবনেই দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপের সঙ্গে যুক্ত হন তিনি। সেখানে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন। দিলীপ কুমার ও অমিতাভ বচ্চনের অভিনয় তাকে অনুপ্রাণিত করে। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই পরে ন্যাশনাল স্কুল অব ড্রামায় প্রশিক্ষণ নেন।

তারকা হয়ে ওঠার আগে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন শাহরুখ। অল্প বয়সে বাবা ও মাকে হারিয়েছেন তিনি। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠায় আর্থিক সংকটের মুখোমুখি হন তিনি। মুম্বাইয়ে স্টেশনেও ঘুমিয়েছেন তিনি। তবে সব বাধা অতিক্রম করে ধীরে ধীরে বলিউডে জায়গা করে নেন তিনি।

টেলিভিশন থেকে বলিউডে যাত্রা

১৯৮৮ সালে ‘দিল দরিয়া’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন শাহরুখ। এরপর ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ফৌজি ধারাবাহিকে তার অভিনয় নজরে আসে বলিউডের অভিনেত্রী হেমা মালিনীর। তার সুপারিশে এবং নিজের প্রতিভাগুণে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। প্রথম দিকে নেতিবাচক সিনেমায় অভিনয় করেন তিনি। বেশ কয়েকটি সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, অনেকে আমার চেহারা নায়কসুলভ নয় বলে মন্তব্য করেন। এজন্য প্রথমদিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতাম। তার মধ্যে অন্যতম হলো ‘বাজিগর’ ও ‘ডর’। নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও সিনেমা দুটি দর্শকপ্রিয়তা পায়।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সুপারহিট সিনেমা দিয়েছেন শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মে হু না’, ‘দেবদাস’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমা তাকে দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমায় অভিনয় করেন তিনি। এর মধ্যে পাঠান ও জওয়ান ব্যাপক সাফল্য পায়। ওই বছরই দীর্ঘ বিরতির পর প্রধান চরিত্রে বড় পর্দায় ফেরেন। কিছুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘কিং’।

১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য

অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন শাহরুখ খান। তার অন্যতম ব্যবসায়িক উদ্যোগ প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তিনি। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট উদ্যোগগুলো ভিজ্যুয়াল ইফেক্টসের কাজেও যুক্ত। এছাড়া বিনোদন জগতের বাইরেও ব্যবসা বিস্তৃত করেছেন এই অভিনেতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি।

সিনেমা ও ব্যবসা মিলিয়ে প্রায় ১৩ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শাহরুখ খানের। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’-এর তালিকায় ভারতের সবচেয়ে ধনী অভিনেতা তিনি। যদিও আগের বছরের তুলনায় তার সম্পদের আনুমানিক পরিমাণ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। ২০২৫ সালের তালিকায় তার সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে কমেছে প্রায় ২০ শতাংশ। চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে তার সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার কোটি টাকা)।

/জেএইচ/