বিচ্ছেদের পথে হাঁটছেন ইব্রাহিম-পলক, বলিপাড়ায় গুঞ্জন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বিচ্ছেদের পথে হাঁটছেন ইব্রাহিম-পলক, বলিপাড়ায় গুঞ্জন
ইব্রাহিম আলী খান ও পলক তিওয়ারি

দীর্ঘ তিন বছরের প্রেমের ইতি টানছেন বলিউডের অন্যতম চর্চিত তরুণ জুটি ইব্রাহিম আলি খান এবং পলক তিওয়ারি। মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে। যদিও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। বিচ্ছেদের উদ্যোগ নাকি নিয়েছেন ইব্রাহিম। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করতে চান না তারা।

এক সূত্র বলেছে, ‘বিচ্ছেদের কারণ আমরা জানি না। তবে সিদ্ধান্তটি বন্ধুত্বপূর্ণভাবেই হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করার পরিকল্পনা তাদের নেই। আপাতত দুজনই নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দেবেন।’

তবে বিচ্ছেদের প্রভাব পড়েছে তাদের পেশাগত কাজে। একসঙ্গে কয়েকটি শুটিং করার পরিকল্পনা ছিল তাদের। তার কয়েকটি বাতিল হয়েছে, আবার কিছু অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। এমনটিই দাবি করেছে ওই সূত্র।

বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম খান। অন্যদিকে টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক। বর্তমানে তারা নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছেন।

/জেএইচ/