মুক্তির আগেই বক্স অফিসে ‘রামায়ণ’ ঝড়

মুক্তির আগেই বক্স অফিসে ‘রামায়ণ’ ঝড়
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা রণবীর কাপুরের নতুন সিনেমা ‘রামায়ণ’ এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে তার আগেই বক্স অফিসে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে সিনেমাটি অগ্রিম টিকিট বুকিং ১৭ কোটি রুপি ছাড়িয়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটির হিন্দি সংস্করণের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে ৬,৭৮০টি শো থেকে ছবিটির অগ্রিম বুকিংয়ের মোট গ্রস আয় হয়েছে ১৭.০৮ কোটি রুপি। বিক্রি হয়েছে মোট ৩.৩৩ লাখ টিকিট।
অগ্রিম আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। যার পরিমাণ ১৪.১৭ কোটি রুপি। অন্যদিকে কন্নড় সংস্করণ থেকে আয় ২.৩৬ কোটি, তেলুগু থেকে ৪৯.৬৯ লাখ এবং তামিল সংস্করণ থেকে ৫.৪৯ লাখ রুপি।
শহরভিত্তিক বুকিংয়ে এগিয়ে দিল্লি-এনসিআর। সেখানে ৩.০৫ কোটি রুপি আয় হয়েছে। দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। শহরটিতে আয় হয়েছে ২.৮৫ কোটি রুপি। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার বেঙ্গালুরুতে সর্বোচ্চ ১৬ শতাংশ। মুম্বাইয়ে অগ্রিম বুকিং ২.২৯ কোটি, হায়দ্রাবাদে ৮৯. ৩৫ লাখ এবং কলকাতায় ৬৭.৮৫ লাখ রুপি আয় হয়েছে।
গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিশ্ব প্রিমিয়ারের পর সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। আর সীতা হয়েছেন সাই পল্লবী। অন্যদিকে রাবণ রূপে ধরা দেবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ।
হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ১’-এর। আর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৮ সালের দীপাবলিতে।

রণবীরকে অসহযোগিতার নির্দেশ প্রত্যাহার