মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফেসবুক পোস্টের সূত্রে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর দায় স্বীকার করে সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা পশ্চিম থানায় ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় সামাজিকমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরে রবিবার রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ির প্যারাগন মাঠসংলগ্ন এলাকা থেকে রাজিবকে আটক করা হয়। তিনি শরীয়তপুর জেলার তুলাসার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
সোমবার (২ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, গতকাল রাতে উত্তরা থেকে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়েছে। মিরপুরে শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এ ঘটনায় পল্লবী থানায় মামলা থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাকে ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। রবিবার আন্দোলন চলাকালে মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মিরপুরের দুই মেট্রোরেল স্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন 