সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা, কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত

রাঙ্গামাটি সংবাদদাতা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকের চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে তিনি সংগঠনটির সভাপতির পদ থেকে পদত্যাগ এবং কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দেওয়া এক লিখিত বক্তব্যে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি।
লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা বলেন, দীর্ঘদিন ধরে চলমান সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সাজেকের বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খাদ্যদ্রব্য, জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
তিনি বলেন, সাজেকের চলমান অস্থিরতা ও সড়ক অবরোধ কর্মসূচির পেছনে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সরাসরি উসকানি ও প্ররোচনা রয়েছে। ইউপিডিএফ তাদের নিজস্ব দলীয় স্বার্থ হাসিল করতে স্থানীয় পাহাড়ি ও সাধারণ মানুষকে এসব কর্মসূচিতে অংশ নিতে চাপ প্রয়োগ করতো এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করতো। সাজেক কার্বারী সমিতি ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠনের পেছনেও ইউপিডিএফের মূল ভূমিকা ছিল এবং আমাকে এই সমিতির দায়িত্ব দেওয়া হয়েছিলো।
একজন কার্বারী (গ্রামপ্রধান) হিসেবে এলাকার মানুষের সার্বিক স্বার্থ ও অধিকার রক্ষা করা আমার প্রধান কর্তব্য উল্লেখ করে নতুন জয় চাকমা বলেন, বর্তমান উদ্ভূত ও ভীতিকর পরিস্থিতিতে সেই নিরপেক্ষ দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে তিনি এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছি।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির স্বার্থে নয়; সাজেকের সাধারণ মানুষের ভোগান্তি নিরসন, অধিকার, মর্যাদা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই আমি সড়ক অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ এবং সমিতিটির কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছি।

সাজেকে ফের অবরোধ ঘোষণা