তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমান ও রিসেপ তাইয়্যেপ এরদোগান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) শুরুর এক দিন আগে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) ৩ দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় বৈঠক সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি।

/এসবি/