নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, কিছুই ভালো লাগেনি: রাধিকা

বিনোদন ডেস্ক

চরিত্রের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীদের অনেক কিছুই করতে হয়। এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল বলে জানান তিনি। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অংশ নিতে হয়েছিল তাকে। ছবিটির গল্প ও কাজের পরিবেশ কোনোটিই ভালো লাগেনি অভিনেত্রীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবিতে কাজ করার সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রাধিকা। তবে তার এই মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রাধিকা বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে আমার চরিত্রটিকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’
শুধু গল্পের বিষয়বস্তু নয়, সহশিল্পীর বয়সের ব্যবধান এবং কাজের পরিবেশ নিয়েও আপত্তি ছিল অভিনেত্রীর। রাধিকা বলেন, ‘আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।’
অভিনেত্রী ছবিটির নাম প্রকাশ করেননি। কিন্তু সামাজিকমাধ্যমে অনেকে ধারণা করছেন, অভিনেত্রী ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন। ওই সিনেমায় বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা। এতে বিষয়টি নিয়ে বালকৃষ্ণের অনুরাগীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন সমালোচনা করে লিখেছেন, ‘যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের ‘লেজেন্ড’। ছবিতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালকৃষ্ণ। তবে চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে ছবিটি করার আগেই তা বলা উচিত ছিল।’
আরেকজন বলেন, ‘অভিনেত্রী আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। সেখানে বয়সের ব্যবধান নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। শুধু দক্ষিণী ছবিতে বালকৃষ্ণ বা রজনীকান্তের মতো অভিনেতাদের বয়স নিয়ে আপত্তি করছেন তিনি।’
সম্প্রতি গালাট্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা আপ্তে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের বর্ণবৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। তিনি জানিয়েছেন, কীভাবে ফর্সা ত্বক দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে উত্তর ভারতীয় অভিনেত্রীদের কাস্টিংকে প্রভাবিত করে। রাধিকার ভাষ্য, ‘আমার মনে হয়, অনেক উত্তর ভারতীয় অভিনেত্রীকে কাস্ট করার কারণ ছিল তাদের ফর্সা ত্বক। আমি এটিকে ভয়াবহ বলে মনে করি।’

ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি কীর্তি-রাধিকা
দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের জন্মদিন আজ