নানা পাটেকর অভিনীত শেষ দুই সিনেমা মুক্তি পাবে কবে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
নানা পাটেকর অভিনীত শেষ দুই সিনেমা মুক্তি পাবে কবে
নানা পাটেকর

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমা দিয়ে নানা পাটেকরের অভিনয় জীবনের সূচনা। এরপর শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কিংবদন্তি এই তারকা। যার অনেকগুলোই দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ফ্ল্যাটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তবে মৃত্যুর আগেই দুটি সিনেমায় অভিনয় করেছেন। যেগুলো রিলিজের অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি হলো- ইথা ও শক্তিশালিনী।

এর মধ্যে ‘ইথা’ ডিসেম্বরের শুরুর দিকে মুক্তি পেতে পারে বলে সম্ভাব্য তালিকায় রয়েছে। লক্ষ্মণ উটেকার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রনদিপ হুদা, অনন্ত জোশি ও জিশান আইয়ুবের মতো তারকারা। এটি একটি বায়োগ্রাফি সিনেমা।

আর ‘শক্তিশালিনী’ একটি হরর সিনেমা। এটিও ডিসেম্বরের শেষদিকে মুক্তি পেতে পারে। সিনেমাটিতে একঝাঁক তরুণ শিল্পীর সঙ্গে কাজ করেছেন নানা পাটেকর। সিনেমাটিতে অনিত পাড্ডা, বিশাল জেঠো অভিনয় করেছেন।

/জেএইচ/