যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা
‘টক্সিক’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে বলিউড অভিনেতা যশ ও কিয়ারা

বিয়ের পর অভিনেতা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয় নানা ধরনের কটাক্ষ ও ব্যক্তিগত আক্রমণ। বিশেষ করে বিবাহিত এবং সন্তানের মা হওয়ার পরও এমন দৃশ্যে অভিনয় করায় প্রশ্ন তোলেন অনেকে। এবার সেই বিতর্ক নিয়ে নিজের অবস্থান এবং স্বামী সিদ্ধার্থ মালহোত্রার প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর ৯ম মৌসুমে স্বামী সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে হাজির হন কিয়ারা। অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের পাশাপাশি অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তারা। আলোচনায় উঠে আসে ‘টক্সিক’ সিনেমা, ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা এবং অনলাইন ট্রোলিংয়ের বিষয়টিও।

কিয়ারা বলেন, সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহ আমার জন্য বেশ কষ্টের ছিল। ছবিটি নিয়ে পুরো টিমের অনেক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। শুরুতে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও পরবর্তী সময়ে দর্শকদের প্রতিক্রিয়া আমাকে হতাশ করে।

তিনি বলেন, চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের পরিচিত অভিনয়ধারা থেকে বেরিয়ে নতুনভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছিলাম। ফলে প্রত্যাশিত সাফল্য না আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। যদিও ছবিতে আমার অভিনয় প্রশংসিত হয়েছে। চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

তবে সিনেমার ফলাফলের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় আসে যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য। বিশেষ করে ‘তাবাহি’ গানটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তার অভিনয়কে ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে সমালোচনা করেন। বিয়ে ও মাতৃত্বের পর এমন দৃশ্যে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ।

এ ঘটনায় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার অবস্থান নিয়েও নানা জল্পনা তৈরি হয়। অনেকে ধারণা করেছিলেন, স্ত্রীর এমন অভিনয়ে হয়তো আপত্তি রয়েছে সিদ্ধার্থের।

কিয়ারা বলেন, পর্দায় আমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সিদ্ধার্থ মোটেও বিচলিত ছিলেন না। বিষয়টি তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। এ ধরনের ঘটনায় নারী শিল্পীদের ব্যক্তিগত জীবনকে যেভাবে টেনে আনা হয়, তা চলচ্চিত্রজগতে দীর্ঘদিনের লিঙ্গবৈষম্যকেই সামনে নিয়ে আসে।

/এসবি/