শিরোনাম

ফল খারাপ করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফল খারাপ করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে প্রত্যাশিত নম্বর না পাওয়া বা অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা শুধু প্রথাগত ‘পুনঃনিরীক্ষণ’ (খাতা গণনাকরণ) নয়, বরং পুরো উত্তরপত্র ‘পুনর্মূল্যায়ন’-এর সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবারে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “অনেক সময় পরীক্ষার যথাযথ প্রস্তুতি থাকা সত্ত্বেও নানা কারণে শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল অর্জনে ব্যর্থ হয়। বোর্ডের ১৯৯৮ সালের পুরনো আইন অনুযায়ী খাতা পুনঃপরিদর্শনের কোন বাস্তবিক সুযোগ ছিল না। কিন্তু আমরা সেই নিয়মে পরিবর্তন এনেছি।”

ড. এহছানুল হক মিলন আরও স্পষ্ট করে বলেন, “যেসব পরীক্ষার্থী ফল পুনর্বিবেচনার আবেদন জানাবে, তাদের পরীক্ষার খাতা সম্পূর্ণভাবে পুনরায় পরীক্ষা করে দেখা হবে। মূল্যায়ন প্রক্রিয়ায় কোথাও কোনো ত্রুটি বা ভুলভ্রান্তি ধরা পড়লে তা দ্রুত সংশোধনে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

/এবি/