জাবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ভর্তিচ্ছুদের অনলাইন নিবন্ধন থেকে শুরু করে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করা একটি সমন্বিত কাজ। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ কার্যক্রম সুষ্ঠু ও দৃঢ়ভাবে শেষ করতে চান তিনি। এ জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য।
এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে ভর্তির জন্য শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট admission.juniv.edu-তে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
তবে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ই ইউনিটের জন্য ৭০০ টাকা এবং সি ১ ইউনিট ও আইবিএ-জেইউর জন্য ৬০০ টাকা ফি দিতে হবে। আবেদন ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।