আন্তর্জাতিক ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) মধ্যে চুক্তি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সভাকক্ষে ‘ই-বুকস ফর ইউজিসি ডিজিটাল লাইব্রেরি’ শীর্ষক বিষয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত ও হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।
চুক্তির আওতায় দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সাতটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ৩০ হাজারের বেশি ই-বুক, ই-জার্নালসহ বিভিন্ন গবেষণা উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন।
ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা ও দেশের অগ্রাধিকার খাত বিবেচনায় এসব ই-রিসোর্স কেনা হচ্ছে। এর ফলে শিক্ষক ও গবেষকেরা আন্তর্জাতিক ই-বুক, ই-জার্নাল এবং অন্যান্য গবেষণা উপকরণ সহজে ব্যবহার করতে পারবেন।
তিনি বলেন, শিক্ষা ও গবেষণার গুণগত মান বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে ই-রিসোর্সের ব্যবহার বাড়াতে হবে। এ সুবিধা কাজে লাগিয়ে দেশের গবেষণা খাতকে এগিয়ে নিতে হবে। গবেষণায় ই-রিসোর্সের ব্যবহার আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ইউজিসি কাজ করছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ইউজিসি কার্যকর উদ্যোগ নিচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোর ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, দ্রুতগতির ওয়াইফাই ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্প্রসারণ এবং ই-রিসোর্স শেয়ারিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবং বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ডিজিটাল সংযোগ বাড়বে। বিদেশে থাকা শিক্ষাবিদ ও গবেষকদেরও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান ও প্রকল্পের কর্মকর্তারা প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার ড. শেরেজাদ জয়া, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও হিট প্রকল্পের টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামানসহ ইউজিসি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বিডিরেন, হিট প্রকল্প ও বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি