বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিলো মাউশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিলো মাউশি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) লোগো

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তথ্যের ভুল থাকায় যে সকল শিক্ষক-কর্মচারী ১১ মাস ধরে বেতন পাননি তাদের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ মাসের বেতন-বোনাস সাবমিটের অপশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনআইডি তথ্য ভুল থাকার কারণে যে সকল শিক্ষক-কর্মচারী আগস্ট-২০২৫ মাস থেকে জুন-২০২৬ মাসের মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি তাদের ওই এক বা একাধিক মাসের বেতন বা বোনাস সাবমিটের অপশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।

এতে বলা হয়েছে, যথাসময়ে বিল সাবমিট করার পরেও ব্যাংকের তথ্য ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে (বাউন্স ব্যাক) তাদেরকে বকেয়া হিসেবে বিল সাবমিটের প্রয়োজন/সুযোগ নেই। ইএফটি স্যালারি বাউন্স অপশনে নাম যুক্ত হওয়া স্বাপেক্ষে সঠিক তথ্য প্রদান করলে পুনরায় তাদের বাউন্স ব্যাক হওয়া অর্থ প্রেরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর- ২০২৬ মাসের এমপিও বিল এবং প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট-২০২৫ থেকে জুন ২০২৬ মাসের বকেয়া মাসওয়ারী সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/এসবি/