ডুয়েটে ভর্তি আবেদন শুরু

ডুয়েটে ভর্তি আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক

ডুয়েটে ভর্তি আবেদন শুরু ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২৬ সেশনের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত।
আবেদন ফি
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আবেদন ফি এক হাজার ৫০০ টাকা। অনলাইনে আবেদন ফরম পূরণের পর বিকাশ, রকেট ও অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
আবেদনের যোগ্যতা
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অথবা ৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার বা আর্কিটেকচার পরীক্ষায় গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা ৪.০০ স্কেলে সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
শুধু ২০২৪ এবং পরবর্তী বছরে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য।
অন্যান্য শর্তাবলী
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মেকানিক্যাল, আইপিই ও এমএমই বিভাগের আবেদনকারীদের একটি আবেদনের মধ্যেই বিভাগ পছন্দক্রম দিতে হবে। তবে একাধিক বিভাগে পরীক্ষা দিতে চাইলে আলাদা আবেদন করতে হবে।
এছাড়া চাকরিরত ভর্তিচ্ছুদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে বলা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.duetbd.org/) পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ