শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
প্রতীকী ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার রেজাল্ট আজ রবিবার (৩ মে) দুপুরে প্রকাশিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, আমরা প্রথমবারের মতো মাত্র সাত দিনের মধ্যে প্রায় ৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্যোগ নিয়েছি। আজ (রবিবার) দুপুর ১২টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজেদের ফল দেখতে পারবেন।

সূত্রে জানা গেছে, মুঠোফোনেও ক্ষুদেবার্তার মাধ্যমে ফলাফল জানা যাবে। এর জন্য জানতে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল চলে আসবে।

ওয়েবসাইটে ফলাফল দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট http://app11.nu.edu.bd/ এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখতে প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পরে সাইন ইন পৃষ্ঠায় নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

/এফআর/