ছবি বিতর্কের পর এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি

সিজেডএন ডেস্ক

ছবি বিতর্কের পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ৯ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’র ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। এ ঘটনার পর বদলির এই খবর সামনে এলো। এর আগে গত রবিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সিদ্ধান্ত নেয়, বইটিতে জ্ঞানের পিরামিডের চারটি স্তরের নাম থাকলেও সেখানে কোনো ধরনের প্রতীক রাখা হবে না।
বদলিকৃত এসব কর্মকর্তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্ত করা হয়েছে। এছাড়া, আগামী ২৯ অক্টোবরের মধ্যেই তাদের বর্তমান কর্মস্থল থেকে আবশ্যিকভাবে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা) ড. মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (গণিত) মোহাম্মদ হুমায়ুন কবীরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং সহযোগী অধ্যাপক (শিক্ষা) মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া সহযোগী অধ্যাপক (ইসলামিক আদর্শ) ড. মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং অধ্যাপক (ইতিহাস) রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে সহকারী অধ্যাপক (প্রাণীবিদ্যা) মো. মনির হোসেন মজুমদার ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) আফসানা আইয়ূবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে। আর সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ/সমাজকর্ম) মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। তিনি এনসিটিবির গবেষণা কর্মকর্তা ও সাবেক জনসংযোগ দপ্তরের দায়িত্বে ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারা অবমুক্ত না হলে ২৯ অক্টোবর অপরাহ্ণে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। তাদের নিজ নিজ পারসোনাল ডাটা শিটে (পিডিএস) লগইন করে অবমুক্তি ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এনসিটিবিসহ ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
বিতর্কের মুখে ‘দাঁড়িপাল্লা’ বাদ, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো প্রতীক