ভারতীয় ইলিশ আমদানি বন্ধ ঘোষণা

ভারতীয় ইলিশ আমদানি বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্য অধিদপ্তর। এতে বাংলাদেশে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এর আগে, গতকাল মঙ্গলবার মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সই করা এক চিঠিতে ওই ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।
আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের একটি চিঠি আমাদের কাছে এসেছে। সেখানে অনেকগুলো অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তে ইলিশ আমদানি বন্ধ রয়েছে। এতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন।
এদিকে, হঠাৎ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। ইলিশ আমদানিকারক মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ আমদানি বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে ১ হাজার ৭৩৯ দশমিক ৫০ টন ইলিশ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে গতকাল সোমবার পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৩৫ টন ইলিশ আমদানি হয়েছে।

এক ইলিশ বিক্রি হলো ১১ হাজার টাকায়