শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, শতাধিক কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় আজ মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকেরা। এ সময় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন শ্রমিক আহত হয়েছেন। এমন পরিস্থিতির প্রেক্ষাপটে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষে আহত হওয়া দুই শ্রমিক স্টারলিং স্টাইলস লিমিটেডের ফিনিশিং অপারেটর আলমগীর হোসেন (৩০) ও সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০)। তারা পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন বলে ধারণা করছেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ। রাজিয়া বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
পুলিশ দাবি করেছে, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছাড়া অন্য কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি।
উদ্ভূত সমস্যার সমাধানে শ্রমিকদের মধ্যে আস্থা তৈরির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন। তিনি বলেন, মালিকপক্ষ দ্রুত মজুরি বোর্ডে প্রস্তাব দিলে বেতন বৃদ্ধির বিষয়ে শ্রমিকদের সন্দেহ অনেকটাই দূর হতো। অনেক কারখানার মালিক শ্রমিকদের কাজ না করলে কারখানা বন্ধ করে দেওয়া হবে এবং তারা কাজ হারাবেন বলে হুমকি দিচ্ছেন। শ্রমিকদের মধ্যে আস্থার জায়গা তৈরি করা গেলে এ সমস্যার সমাধান সম্ভব।