ইউএই-জাপান-নাইজেরিয়া থেকে এলএনজি কিনছে সরকার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইউএই-জাপান-নাইজেরিয়া থেকে এলএনজি কিনছে সরকার
এলএনজি

জ্বালানি চাহিদা মেটাতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জাপান ও নাইজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড, জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম) এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ থেকে এলএনজি কেনার তিনটি প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি।

সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসারে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও রয়েছে।

/জেএইচ/