৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

সেপ্টেম্বর শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে যা বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, গত জুন মাসের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। তবে এ সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। কিন্তু বেসরকারি ব্যাংকে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। গত তিন মাসে এসব ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।

অন্যদিকে, একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। ফলে সামগ্রিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

এদিকে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ব্যাংক খাতের ঋণ আদায় ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

/জেএইচ/