
বাজারগুলোতে কিছু সবজির দোকান খোলা ছিল। তবে সেগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতা কম দেখা গেছে। এর নেতিবাচক প্রভাব সরাসরি পড়েছে সবজি, পেঁয়াজ ও মুরগির দামে।

বাজারে কমছেই না পেঁয়াজের ঝাঁজ। প্রায় একমাসের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ৫০ শতাংশ পর্যন্ত। দাম সহনীয় রাখতে ভারতসহ কয়েকটি দেশ থেকে আমদানির ঘোষণা দেয় সরকার। তবে, আবেদনের সংখ্যার তুলনায় খুব একটা হয়নি ঋণপত্র (এলসি) খোলা।