আজকের স্বর্ণের দাম: ০৬ অক্টোবর ২০২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
আজকের স্বর্ণের দাম: ০৬ অক্টোবর ২০২৬
আজ সোনার ভরি কত

দেশের বাজারে স্বর্ণ ও রূপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রূপার গহনার দামই বা কত—এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট একসঙ্গে তুলে ধরা হলো।

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সোমবার (৫ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে কমানো দাম কার্যকর হয়েছে। নতুন ঘোষণা না আসা পর্যন্ত আজও একই দামে স্বর্ণ বেছাকেনা হবে।

কোন ক্যারেটের স্বর্ণের ভরি কত

নতুন মূল্য তালিকায় ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

আজকের রুপার দাম

ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারিত রয়েছে।

/এবি/