১৯ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ৩০ লাখ ডলার
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬, ২২: ৪১

১৯ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ৩০ লাখ ডলার। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
চলতি মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩০ হাজার ৪৭৮ কোটি টাকারও বেশি। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় প্রায় ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে।
বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এ হালনাগাদ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে মে মাসের প্রথম ১৯ দিনে দেশে আসা মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৭৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে কেবল ১৯ মেতেই দেশে এসেছে এক হাজার ৯০২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের মে মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। সেই হিসেবে এবার একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৪৮ শতাংশ। শুধু চলতি মাসেই নয়, পুরো অর্থবছর জুড়েই রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে মোট তিন হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের (দুই হাজার ৬৩৩ কোটি ডলার) তুলনায় ৩৮ দশমিক ৫০ শতাংশ বেশি।

/এমএকে/