২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ৩০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ৩০ লাখ ডলার
প্রতীকী ছবি

চলতি মাসের ২১ দিনে দেশে এসেছে ২০৬ কোটি ৩০ লাখ ডলার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকে ২১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২০৬ কোটি ৩০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ২০৩ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।

জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) একদিনে প্রবাসীরা ৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৮৮ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৯৩ কোটি ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে এর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এসবি/