বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার জানান, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

/এসবি/