কফি পানে তারুণ্য ধরে রাখা সম্ভব: গবেষণা

কফি পানে তারুণ্য ধরে রাখা সম্ভব: গবেষণা
সিটিজেন জার্নাল ডেস্ক

ভোরের আলো ফোটার পরপরই অনেকের হাতে চলে আসে কফির মগ। কারও ঘুম তাড়াতে এটা চাই-ই চাই, কেউ আবার কাজের টেবিলে মন বসাতে চুমুক দেন, আর অনেকের কাছে ব্যাপারটা নিছকই ভালো লাগা বা স্বাদের। যুগ যুগ ধরে কফির উপকারিতা নিয়ে বিস্তর কথা হয়েছে। নানা সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত কফি পান করলে আয়ু বাড়ে এবং বয়সজনিত বেশ কিছু অসুখের ঝুঁকি কমে।
কিন্তু কফির ভেতরে ঠিক কোন জাদুতে এমনটা ঘটে, তার আসল সূত্র এত দিন ধোঁয়াশাতেই ছিল। সাম্প্রতিক এক গবেষণায় সে রহস্যের অনেকটাই জট খুলেছে। পপুলার সায়েন্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কফির এমন কিছু উপাদান খুঁজে পেয়েছেন, যা শরীরের ভেতরের একটি বিশেষ প্রোটিনের কাজে হাত দেয়। প্রোটিনটির নাম এনআর৪এ১। আমাদের কোষের ওপর চাপ পড়লে বা কোনো ক্ষতি হলে তা সামলানোর কাজ করে এ প্রোটিন। গবেষকদের অনুমান, কফির কয়েকটি উপাদান এ প্রোটিনের কাজকে আরও চাঙা করতে পারে, ফলে কোষ সুরক্ষিত থাকে এবং বয়সের ছাপ পড়ার গতি ধীর হতে পারে।
ডা. স্টিফেন সেফের নেতৃত্বে এ গবেষণায় মূল নজর ছিল এনআর৪এ১ প্রোটিনের দিকেই। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, কফিতে থাকা পলিফেনল নামের একধরনের উদ্ভিজ্জ যৌগ এ প্রোটিনের সঙ্গে মিশে যেতে পারে। পলিফেনলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রদাহ ঠেকানোর গুণ কোষকে নানা রকম ক্ষয়ক্ষতি থেকে আড়াল করে। এমনই একটি যৌগ হলো ক্যাফেইক অ্যাসিড। শুনতে ক্যাফেইনের মতো লাগলেও এটি মোটেও ক্যাফেইন নয়। বরং প্রকৃতির নানা গাছেই এর দেখা মেলে। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে, ক্যাফেইক অ্যাসিডসহ কফির বেশ কয়েকটি উপাদান এনআর৪এ১ প্রোটিনের রক্ষাকবচের কাজ বাড়িয়ে দেয়। এতে কোষের ক্ষয় যেমন কমে, তেমনি নির্দিষ্ট কিছু ক্যানসার কোষের বেড়ে ওঠার গতিও কমে যাওয়ার ইঙ্গিত মিলেছে।
আরেকটি মজার বিষয় হলো, কোষ থেকে এনআর৪এ১ প্রোটিনটি বাদ দিয়ে দিলে কফির উপাদানগুলোর সেই বাড়তি সুফল আর ধরা পড়েনি। এর থেকেই বোঝা যায়, কফির উপকারী দিকগুলো ফুটিয়ে তুলতে এ প্রোটিনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। গবেষণার আরও একটি চমকপ্রদ দিক হলো ক্যাফেইন ছাড়া কফি নিয়ে। ল্যাবরেটরিতে ডিক্যাফ বা ক্যাফেইনমুক্ত কফি দিয়েও প্রায় একই রকম ফল পেয়েছেন বিজ্ঞানীরা। তাতে মনে হচ্ছে, কফির এ সম্ভাব্য উপকারের পেছনে ক্যাফেইনের চেয়ে বরং অন্য উপাদানগুলোর অবদানই বেশি।
ডা. ত্রিন জানান, ক্যাফেইক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড ও ফেরুলিক অ্যাসিডের মতো উপাদান এনআর৪এ১ প্রোটিনের সঙ্গে মিথস্ক্রিয়া করেছে। তবে ক্যাফেইনের ক্ষেত্রে এমন প্রভাব নিয়মিত দেখা যায়নি। ফল নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক, কিন্তু তাই বলে কফির কাপ একের পর এক খালি করার পরামর্শ দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণ, পুরো কাজটি হয়েছে পরীক্ষাগারে- মানুষের শরীরে সরাসরি নয়। কফির নির্যাস আর এর আলাদা করা উপাদান দিয়ে কোষের ওপর পরীক্ষা চালানো হয়েছে। ডা. ত্রিনের মতে, এ গবেষণার ফল থেকে বেশি কফি পান করলে এনআর৪এ১ প্রোটিনের কার্যকারিতাও বেশি বাড়বে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ, উদ্বেগ বা ঘুমের গোলমাল আছে, কফির ব্যাপারে তাদের একটু হিসাব কষে চলতেই হবে। কারণ অতিরিক্ত ক্যাফেইন এসব সমস্যা আরও উসকে দিতে পারে। টিউলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লু কিও মনে করেন, সকালের দিকে কফি পান করা স্বাস্থ্যকর হতে পারে, তবে দিনের অন্যান্য সময় কফি পান করলে এর সুফল কমে যেতে পারে।
বিশেষজ্ঞদের কথায়, সুস্থ থাকতে আর তারুণ্য ধরে রাখতে কেবল একটি খাবারের ওপর ভরসা করা যায় না। আসল শক্তি লুকিয়ে থাকে প্রতিদিনের জীবনযাপনে। নিয়মিত হাঁটা বা ব্যায়াম, ঠিকঠাক ঘুম আর ধূমপান এড়িয়ে চলা- এসব ছাড়া সুস্থ থাকা কঠিন। এর সঙ্গে চাই রক্তচাপ আর মেটাবলিজম বা বিপাক ঠিক রাখা, পাতে পুষ্টিকর খাবার রাখা এবং মন ও সমাজের সঙ্গে যুক্ত থাকা।