৩৩ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

সিজেডএন ডেস্ক

একযোগে দেশের ৩৩টি ব্যাংকের কার্ড, এটিএম ও তহবিল স্থানান্তর-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হওয়ার ঘটনায় কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট যাবতীয় সেবা দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইটি কনসালট্যান্টস পিএলসি বা আইটিসি হলো বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও)। প্রতিষ্ঠানটি দেশের ব্যাংক, সরকারি সংস্থা, আর্থিক ও অনার্থিক প্রতিষ্ঠানকে সমন্বিত পেমেন্ট অবকাঠামো, প্রযুক্তি ও সেবা দেয়। এর মধ্যে কিউ-ক্যাশ নেটওয়ার্কে যুক্ত রয়েছে দেশের অন্তত ৩৩টি ব্যাংক। এই কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমেই দেশজুড়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এটিএম ও পিওএস টার্মিনাল পরিচালিত হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়। এর পর থেকেই নেটওয়ার্কটির সঙ্গে যুক্ত অন্তত ৩৩টি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেন, তহবিল স্থানান্তর, ই-কমার্স ও বাংলাপের (আইবিএফটিএন, বাংলা কিউআর ও এনপিএসবি) মতো ডিজিটাল সেবাগুলো ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব ব্যাংকের গ্রাহকরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের স্বার্থ এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। পাশাপাশি সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা অতি দ্রুত পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত অন্যান্য ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টসহ দেশের অন্যান্য পরিশোধ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ অবস্থায় গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আইটিসির যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৩৩ ব্যাংকের গ্রাহক