অভিজ্ঞতা ছাড়াই নগদে চাকরি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই নগদে চাকরি
নগদে চাকরি। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি তাদের ইন্টারনাল অডিট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নেবে। গত ৫ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: ইন্টারনাল অডিট

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ইনফরমেশন সিস্টেম অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ১৭ অক্টোবর ২০২৬

/জেএইচ/