আজকের স্বর্ণের দাম: ০৭ অক্টোবর ২০২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
আজকের স্বর্ণের দাম: ০৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণ ও রূপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রূপার গহনার দামই বা কত—এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট একসঙ্গে তুলে ধরা হলো।

দেশের বাজারে স্বর্ণের দামে সর্বশেষ যে সমন্বয় করা হয়েছে, তার পর নতুন কোনো পরিবর্তন আসেনি। ফলে আজ বুধবার (৭ অক্টোবর) ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা দরে।

গত সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর করা হয়। ওই সময় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমেছে। ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

কোন মানের স্বর্ণের দাম কত

২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা

আর রুপার ভরি কত

ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এবি/