অনলাইনে জমির প্রকৃত মালিকানা যাচাই করবেন যেভাবে

সিটিজেন জার্নাল ডেস্ক

জমি কেনার পর মালিকানা নিয়ে বিরোধে জড়ানোর ঘটনা নতুন নয়। অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করেই অনেককে জমি কেনেন। এতে বিক্রেতার মালিকানা নিয়ে নানা ধরনের জটিলতা সম্মুখীন হতে হয়। এসব ঝামেলা এড়াতে জমি কেনার আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ নথি ও তথ্য যাচাই করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, জমির মালিকানা নিশ্চিত হতে শুধু দলিল কিংবা খতিয়ান দেখলে চলবে না। জমিটি বর্তমান মালিকের কাছে কীভাবে এসেছে, আগের মালিকদের সঙ্গে মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কি না এবং সরকারি রেকর্ডে জমির তথ্য সঠিকভাবে রয়েছে কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখতে হবে।
এ জন্য মূল দলিল, আগের মালিকদের দলিল, বিভিন্ন জরিপের খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করের রসিদ, মৌজা নকশা এবং প্রয়োজন অনুযায়ী ওয়ারিশ সনদ ও বণ্টননামা যাচাই করতে হয়। পাশাপাশি জমির বিরুদ্ধে কোনো মামলা, বন্ধক বা অধিগ্রহণের প্রক্রিয়া রয়েছে কি না, সেটিও জানতে হবে।
চলুন জেনে নেওয়া যাক, জমির মালিকানা যাচাই করতে কোন সাত ধরনের কাগজপত্র দেখতে হবে এবং সেগুলোর গুরুত্ব কী।
জমির মালিকানা যাচাইয়ে যে ৭ ধরনের কাগজ দেখবেন
জমি কেনা, উত্তরাধিকার, দান কিংবা হেবা– যে মাধ্যমেই মালিকানা আসুক না কেন, সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ ৭ ধরনের নথি হলো–
১. মূল দলিল ও ভায়া দলিল
মূল দলিল থেকে জানা যায়, জমিটি কীভাবে বর্তমান মালিকের কাছে এসেছে। এতে জমির তফসিল, দাগ ও খতিয়ান নম্বর, পরিমাণ, মৌজা এবং ক্রেতা-বিক্রেতার পরিচয় উল্লেখ থাকে।
অন্যদিকে, ভায়া দলিলের মাধ্যমে আগের মালিকদের কাছ থেকে জমিটি বর্তমান মালিকের কাছে আসার ধারাবাহিকতা যাচাই করা যায়। তাই শুধু সর্বশেষ দলিল নয়, আগের দলিলগুলোও পরীক্ষা করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল ও নিবন্ধনের তথ্য সংগ্রহ করা উচিত।
২. সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস খতিয়ান
খতিয়ানে জমির মালিক বা স্বত্বসংশ্লিষ্ট ব্যক্তির নাম, দাগ নম্বর, জমির পরিমাণ ও শ্রেণির মতো তথ্য থাকে। বিভিন্ন সময়ে জরিপের মাধ্যমে এসব রেকর্ড তৈরি করা হয়েছে।
সিএস হলো ক্যাডাস্ট্রাল সার্ভে, এসএ হলো স্টেট অ্যাকুইজিশন জরিপ, আরএস হলো রিভিশনাল সার্ভে এবং বিএস বা বিআরএস হলো পরবর্তী জরিপের রেকর্ড। পুরোনো ও সর্বশেষ খতিয়ান মিলিয়ে জমির রেকর্ডে কী পরিবর্তন হয়েছে, তা বোঝা যায়। তবে খতিয়ান একাই চূড়ান্ত মালিকানার প্রমাণ নয়।
৩. নামজারি বা মিউটেশন খতিয়ান
জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর সরকারি ভূমি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বলে। এর মাধ্যমে নতুন মালিকের নামে খতিয়ান খোলা হয় এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থা করা যায়।
জমি কেনার আগে বিক্রেতার নামে নামজারি হয়েছে কি না, নামজারি মামলার নম্বর, আদেশ ও জমির পরিমাণ যাচাই করতে হবে। তবে নামজারি থাকলেই মালিকানা চূড়ান্তভাবে প্রমাণিত হয় না।
৪. ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের দাখিলা
জমির বিপরীতে সরকারকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে যে রসিদ পাওয়া যায়, সেটিই দাখিলা। এতে জমির মালিকের নাম, খতিয়ান ও দাগ নম্বর এবং কর পরিশোধের তথ্য থাকে।
দাখিলার তথ্য দলিল ও খতিয়ানের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। বিক্রেতা নিয়মিত কর পরিশোধ করেছেন কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। তবে খাজনার রসিদ একা জমির মালিকানা প্রমাণ করে না।
৫. মৌজা নকশা ও জমির দাগ নম্বর
মৌজা নকশায় নির্দিষ্ট এলাকার জমির অবস্থান, সীমানা ও দাগ নম্বর চিহ্নিত থাকে। জমির দলিলে উল্লেখ করা দাগ নম্বর নকশার সঙ্গে মিলিয়ে দেখলে জমিটির অবস্থান শনাক্ত করা সহজ হয়।
বিক্রেতা যে জমি দেখাচ্ছেন, দলিলে বর্ণিত জমি সেটিই কি না, তা নিশ্চিত করতে নকশা যাচাই জরুরি। প্রয়োজনে অভিজ্ঞ আমিন বা সার্ভেয়ার দিয়ে জমির পরিমাপ করিয়ে নিতে হবে।
৬. ওয়ারিশ সনদ ও বণ্টননামা
উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি কেনার ক্ষেত্রে ওয়ারিশ সনদ ও বণ্টননামা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওয়ারিশ সনদে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের পরিচয় পাওয়া যায়। অন্যদিকে, বণ্টননামায় উত্তরাধিকারীদের মধ্যে জমি ভাগের বিবরণ থাকে।
বিক্রেতা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হলে তিনি প্রকৃত ওয়ারিশ কি না, অন্য কোনো ওয়ারিশ রয়েছেন কি না এবং তাঁর অংশে কতটুকু জমি রয়েছে, তা যাচাই করতে হবে। বণ্টন না হয়ে থাকলে জমির নির্দিষ্ট অংশ বিক্রির ক্ষেত্রে আইনি বিষয়গুলোও পরীক্ষা করা জরুরি।
৭. মামলা, বন্ধক, অধিগ্রহণ ও অন্যান্য দায়সংক্রান্ত তথ্য
সব কাগজপত্র ঠিক থাকলেও জমি নিয়ে আইনি জটিলতা থাকতে পারে। জমিটি কোনো আদালতের মামলার অধীন কি না, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রয়েছে কি না কিংবা সরকারি অধিগ্রহণের আওতায় পড়েছে কি না, তা খোঁজ নিতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট আদালত, ব্যাংক ও জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য যাচাই করা যেতে পারে। এসব বিষয় আগে থেকে না জানলে জমি কেনার পর বড় ধরনের আইনি ও আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।
অনলাইনে জমির কাগজপত্র যাচাই করবেন যেভাবে
ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে জমির বেশ কিছু তথ্য ঘরে বসেই যাচাই করা যায়। যেমন—
খতিয়ান ও পর্চা: ই-পর্চা ওয়েবসাইটে জেলা, উপজেলা, মৌজা ও খতিয়ানের তথ্য দিয়ে রেকর্ড অনুসন্ধান করা যায়।
নামজারি: ই-নামজারি সেবায় আবেদন, মামলার অগ্রগতি ও নামজারি-সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
ভূমি উন্নয়ন কর: অনলাইনে জমির হোল্ডিং ও কর পরিশোধের তথ্য যাচাই করা যায়।
ভূমি মন্ত্রণালয়ের সেবা: বিভিন্ন ভূমি-সংক্রান্ত সেবা ও নির্দেশনা পাওয়া যায়।
প্রয়োজনীয় সরকারি ওয়েবসাইটগুলো হলো—
১. ই-পর্চা: https://eporcha.gov.bd/
২. ভূমি উন্নয়ন কর: https://ldtax.gov.bd/
৩. ই-নামজারি: https://mutation.land.gov.bd/
৪. ভূমি মন্ত্রণালয়: https://land.gov.bd/

ভূমি রেকর্ড আবার নতুন করে ডিজিটালাইজ করা হচ্ছে: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন