পোশাক শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেবে সরকার: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পোশাক শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেবে সরকার: মাহদী আমিন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এসময় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর পর বাড়িভাড়া যেন বাড়ে সেই উদ্যোগ নিচ্ছে সরকার– এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেছেন, শ্রমিকদের দুটি বড় সমস্যা হলো বাড়িভাড়া ও যাতায়াত খরচ। প্রায়ই দেখা যায়, শ্রমিকদের বেতন বাড়লে তাদের বসবাসের এলাকার বাড়িভাড়াও বেড়ে যায়। একইভাবে বেড়ে যায় পরিবহন খরচ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শ্রম ভবনে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি জানান, এ সমস্যা সমাধানে স্থানীয় সরকার মন্ত্রণালয় এরইমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা শুরু করেছে। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা রয়েছে, তা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। প্রয়োজনে আইন প্রয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মাহদী আমিন আরও বলেন, একইভাবে পরিবহন ও সড়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন হঠাৎ করে বাসভাড়া বাড়িয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করা যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

শ্রম ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রমবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান প্রমুখ।

/এফসি/