বোয়িং থেকে তুলা: কোনোকিছুতেই আটকানো গেলো না মার্কিন শুল্ক

সিটিজেন জার্নাল ডেস্ক

মার্কিন তুলায় তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার আশায় যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি দ্বিগুণ করেছে বাংলাদেশ। বাড়তি দামে গম ও এলএনজি কেনার পাশাপাশি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার বড় চুক্তিও হয়েছে। কিন্তু এত কিছুর পরও ওয়াশিংটনের মন গলেনি। বরং ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতার’ অজুহাত তুলে বাংলাদেশি পণ্যের ওপর আরও ১৮ শতাংশ বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন।
শুধু শুল্কের খাঁড়াই নয়, চীন থেকে সুতা আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে সুতা কেনার জন্যও ঢাকার ওপর চাপ তৈরি করা হচ্ছে। দেশীয় শিল্প মালিকদের আশঙ্কা, এমন শর্ত মানতে গেলে উৎপাদন খরচ আকাশচুম্বী হবে এবং এমনিতেই ধুঁকতে থাকা দেশের বস্ত্র খাত পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের সামগ্রিক আমদানি সামান্য বাড়লেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় বেড়েছে ৩২ শতাংশের বেশি, এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৬০ কোটি ডলারে। বিশেষ করে ফেব্রুয়ারিতে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি সইয়ের পর এপ্রিল-জুন প্রান্তিকে মার্কিন পণ্য আমদানি আগের প্রান্তিকের তুলনায় ১১৩ শতাংশেরও বেশি বেড়ে ১২৯ কোটি ডলারে ঠেকেছে। এ বাড়তি ব্যয়ের সিংহভাগই গেছে জ্বালানি ও তেল আমদানিতে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের হিসাবমতে, ২০২৬ সালের প্রথম ৬ মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। চুক্তির শর্ত মেনে আগামী ১৫ বছরে দেড় হাজার কোটি ডলারের মার্কিন এলএনজি এবং প্রতি বছর বিপুল পরিমাণ গম, সয়াবিন ও তুলা কিনবে ঢাকা। এর বাইরে সাড়ে ৪ হাজার মার্কিন পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় চলতি অর্থবছরে সরকারের রাজস্ব আয় কমবে প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকা।
ব্যবসায়ীদের অভিযোগ, শুল্কছাড়ের আশায় আন্তর্জাতিক বাজারদরের চেয়ে বেশি দামে মার্কিন গম ও তুলা কেনা হলেও প্রতিশ্রুত সুবিধা এখনো অধরাই রয়ে গেছে। সেপ্টেম্বর থেকেই মার্কিন তুলায় তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা ছিল। এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, গত মাসে আমরা যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে এ বিষয়ে মিটিং করেছি। তাদের বলেছি, সেপ্টেম্বরের শেষ সময় থেকেই যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু পাচ্ছি না। দূতাবাস থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগ এখনো বিষয়টি নিয়ে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের নতুন শর্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও জানান, বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ এই শর্তে রাজী না হওয়ায় আমাদের লবিষ্টের মাধ্যমে তারা সুতা আমদানির প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের সুতা অনেক ব্যয়বহুল এবং সেগুলো আমদানি করে তৈরি পোশাক রপ্তানি করলে ব্যয় অনেক বেশি হবে। বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের অবস্থা এমনিতেই অনেক খারাপ। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে সুতা আমদানি করলে এখাতে বিপর্যয় নেমে আসবে।
অন্যদিকে, নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশি শ্রমিকদের কম মজুরি এবং চীন থেকে কাঁচামাল আনার বিষয়টি সামনে এনেছে ওয়াশিংটন। অথচ শুল্ক ঘোষণার ঠিক আগের দিনই পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ করেছে মজুরি বোর্ড। এ ছাড়া চীন থেকে কাঁচামাল আমদানি হয় আঞ্চলিক বাণিজ্য চুক্তি ‘আপটা’র আওতায়, যা দিয়ে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে খুব একটা রপ্তানিও হয় না।
অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া এ চুক্তির দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, চুক্তির সময় যেভাবে রাজনৈতিক সমঝোতা হয়েছিল, তাতে এ ধরণের কিছু হওয়ার ব্যাপারটি তখনই অনুমান করা যাচ্ছিল। যারা চুক্তিটি করেছিলেন, তারা বুঝিয়েছিলেন যে এটি হাইলি ট্রানসেকশনাল, নট স্ট্র্যাটেজিক (কৌশলগত নয় বরং লেনদেনভিত্তিক)। এখন আমরা এ পরিস্থিতিতে আটকা পড়েছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে আরও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে আমাদের কম্পোজিট স্ট্র্যাটেজি (সমন্বিত কৌশল) নেওয়া দরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মো. হাফিজুর রহমানের মতে, বাংলাদেশ এখনো চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন বা রেটিফাই না করায় দ্রুত তা কার্যকর করতেই হয়তো যুক্তরাষ্ট্র নতুন শুল্কের চাপ দিচ্ছে। পাশাপাশি নকল পোশাক রপ্তানির পুরোনো অভিযোগে বাংলাদেশকে এখনো ওয়াচলিস্টে রেখেছে দেশটি। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, চুক্তির বেশ কিছু বিষয় ঢাকার কাছে অন্যায্য মনে হয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে আসন্ন আলোচনায় বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে।
বাণিজ্য বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের এ আচরণে দ্বিমুখী নীতির স্পষ্ট ছাপ দেখছেন। চীন ও রাশিয়াকে ‘নন-মার্কেট ইকোনমি’ আখ্যা দিয়ে বাংলাদেশের মতো ছোট দেশগুলোকে তাদের সঙ্গে বাণিজ্য কমাতে চাপ দিচ্ছে ওয়াশিংটন। অথচ হরমুজ প্রণালিতে অচলাবস্থার জেরে নিজেদের দেশের ডিজেলের দাম কমাতে অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চুক্তি করে রুশ তেল আমদানির পথ খুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি চীনের সঙ্গে শুল্কযুদ্ধে সাময়িক বিরতি টেনে শুল্ক কমিয়ে এনেছে যুক্তরাষ্ট্র, যার ফলে ২০২৬ সালের প্রথম নয় মাসেই দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ২৯৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। পরাশক্তিগুলোর সঙ্গে ওয়াশিংটন বাস্তববাদী বাণিজ্য চালিয়ে গেলেও, সব শর্ত পূরণ করার পরও বাংলাদেশের মতো উন্নয়নশীল অংশীদারের ওপর চাপানো হচ্ছে বাড়তি শুল্কের বোঝা।

ব্যাংকে টাকা জমলেও গতি আসছে না অর্থনীতিতে
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না