শিরোনাম

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

নিজস্ব প্রতিবেদক
কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

পবিত্র ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কন্ট্রোল রুম চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কন্ট্রোল রুমের নম্বর- ০১৬১৭৩৩৮০৬৭। রবিবার (২৪ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কন্ট্রোল রুম খোলার কথা জানানো হয়।

প্রসঙ্গত, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

কোরবানির পশুর চামড়ার বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছিলেন, ‘কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়— এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। আমরা এটিকে একটি জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

তিনি আরও বলেছিলেন, ‘কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প, রপ্তানি আয় এবং এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংসমূহের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। এ পরিস্থিতি রোধে সরকার এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।’

/এফআর/