শিরোনাম

রাজধানীতে গ্রেপ্তার ৪৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্রেপ্তার ৪৭
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে- তেজগাঁও থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, মোহাম্মদপুর থানা ১৪ জন, আদাবর থানা ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫ জন ও হাতিরঝিল থানা ৫ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/এসবি/