‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় গুলি, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশের ওপর গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৪ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান।
তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে পলাশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরপর তাকে দুই রাউন্ড গুলি করা হলে এক রাউন্ড গুলি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। গুলি করে মুহুর্তের মধ্যেই মোটরসাইকেলযোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পুলিশের ক্রাইম সিন ইউনিট।
পলাশের বাবার নাম ইউনুস খান। তার বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরায়। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন। পলাশ এক মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান।
তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান বলেন, শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশের ওপর গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

রাজধানীতে গ্রেপ্তার ১২ 