হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৩
কোলাজ: সিটিজেন জার্নাল

রাজধানী ঢাকার হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন হাজারীবাগ থানার ওসি মো. মোশাররফ হোসেন।

তিনি জানান, বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। পরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় অংশ নেওয়া অন্যদের চিহ্নিত করতে সিসি ফুটেজ ও প্রযুক্তি সহযোগিতায় গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেলের পেছনে মেন্ডী ডেন্টাল রোডে ২৩টি মোটরসাইকেলে ৪৫ থেকে ৫০ জন দুর্বৃত্ত প্রবেশ করেন। এ সময় তাদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। ১৮ মিনিট ধরে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।

/জেএইচ/