চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চাঁদা দাবির অভিযোগে রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তেজগাঁও ডিবির উপকমিশনার মো. জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আদাবর এলাকায় সিটি কর্পোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়ন কাজে বাধা এবং ভবন মালিকদের কাছে চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে নয়নের বিরুদ্ধে। এসব অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ছাত্রদলের আহ্বায়ক নয়নকে ডিবি গ্রেপ্তার করেছে বলে শুনেছি। তবে তাকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।’

বিএনপি চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না: রিজভী