শিরোনাম

দারুসসালামে নারী গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দারুসসালামে নারী গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৪।

এতে বলা হয়েছে, দারুসসালাম এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

/এসবি/