শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১৬
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর বিভিন্ন থাকা এলাকায় চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সময়ে বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে শুধু মিরপুর এলাকা থেকেই ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৪৯ জন, গুলশানে ৪০ জন এবং উত্তরা বিভাগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে শটগানের ১৭ রাউন্ড গুলি, চায়না রাইফেলের ৩ রাউন্ড গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, নয়টি মোবাইল ফোন সেট এবং নগদ ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৪১৬ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।

/এফআর/