শিরোনাম

রাজধানীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ১
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ

রাজধানীর শাহ আলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী মহিলা কলেজের সামনের রাস্তায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়, পরে সকাল সোয়া ৬টায় মারা যান তিনি।

নিহতের মেহেদী হাসান বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। তিনি মিরপুর থানার বড়বাগ এলাকায় থাকতেন।

শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, মধ্যরাতে শাহ আলী মহিলা কলেজের সামনের রাস্তায় চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই জানা যায় পাশেই এক যুবককে ছুরিকাঘাত করেছে সে। ওই যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এসবি/