প্রতারণার মামলায় ১৮ ঘণ্টার অভিযানে বিটিএল গ্রুপের সিইও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গাড়ি ক্রয়-বিক্রয়ের নামে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ১৮ ঘণ্টার অভিযান শেষে নিজ বাসা থেকে বিটিএল গ্রুপের সিইও ও চিত্রনায়িকা ববির স্বামী মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আল-আমিন হোসেন।
এর আগে, এদিন দুপুর আনুমানিক দেড়টার দিকে গুলশান-১ এলাকা থেকে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানা সূত্রে জানা গেছে, গাড়ি ক্রয়-বিক্রয়ের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর আবুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারণা মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করলেও আবুল বাশার বারবার স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াতেন।
পরবর্তীতে গুলশান থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আবুল বাশার গুলশান-১ এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে সেখানে পুলিশ বিশেষ অভিযান শুরু করে। দীর্ঘ ১৮ ঘণ্টার চেষ্টা শেষে আজ (শনিবার) দুপুরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আবুল বাশার দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলেন। চাকরির প্রলোভন, আসামি মুক্ত করার আশ্বাস, ভুয়া ব্যবসায় বিনিয়োগ, গাড়ি ক্রয়-বিক্রয়ের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আল-আমিন হোসেন জানান, গ্রেপ্তারকৃত মির্জা আবুল বাশারের বিরুদ্ধে গুলশানসহ বেশ কিছু থানায় একাধিক প্রতারণা মামলা ও অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। সবশেষ ২০২৫ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে করা প্রতারণা ও জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, চিত্র নায়িকা ববিকে বাশার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। তার এসব অপকর্মের সাথে ববি জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ধানমন্ডিতে শিশু গৃহকর্মীর মৃত্যু, গ্রেপ্তার ২