শিরোনাম

খুলনায় গ্রেপ্তার ২১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
খুলনায় গ্রেপ্তার ২১
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

তিনি বলেন, শনিবার (১৩ জুন) সন্ধ্যা থেকে রবিবার (১৪ জুন) সকাল ১০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে খুলনার বিভিন্ন থানা থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে খুলনা থানা পুলিশ ৬ জন, সোনাডাঙ্গা মডেল থানা ৫ জন, লবণচরা থানা ৩ জন, হরিণটানা ১ জন, খালিশপুর থানা ২ জন, দৌলতপুর থানা ১জন, আড়ংঘাটা ১ জন, খানজাহান আলী থানা ১ জন এবং গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবংশান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/