রংপুরে গ্রেপ্তার ২৪

রংপুরে গ্রেপ্তার ২৪
রংপুর সংবাদদাতা

গত ২৪ ঘণ্টায় রংপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ এবং চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটো উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাজহাট থানা এলাকায় জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই থানায় নারী নির্যাতন, শ্লীলতাহানি, চাঁদাবাজি ও অবৈধ আটকে রাখার মামলায় চারজন এবং পৃথকভাবে তিনজন ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।
এতে বলা হয়েছে, কোতোয়ালি থানা পুলিশ চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এছাড়া অপরাধ সংঘটনের উদ্দেশে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে আরও ২ জনকে আটক করা হয়। এছাড়া, হাজীরহাট, হারাগাছ, পরশুরাম ও মাহিগঞ্জ থানা এবং আরপিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক মাদক কারবারি এবং মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীতে গ্রেপ্তার ৬৩