লক্ষ্মীপুরে যেভাবে ধরা পড়লেন ‘বোমারু মামুন’

সিটিজেন জার্নাল ডেস্ক

পরিচয় গোপন করে লক্ষ্মীপুরের রায়পুরে আত্মগোপনে ছিলেন উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। প্রায় দুই মাস ধরে একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন তিনি। তবে বিএনপি নেতার ওপর হামলা করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন তিনি। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার প্রকৃত পরিচয়।
গত ৩ নভেম্বর রাত নয়টার দিকে রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে ওয়ার্ড কার্যালয়ে ছিলেন বিএনপি নেতা এবাদ উল্যা গাজী। একপর্যায়ে কার্যালয়ের পেছনের বাগানে গেলে তার ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় তাকে। এ সময় হামলাকারীদের একজন পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে ধরে ফেলেন। পরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা।
আটকের পর ওই ব্যক্তি নিজের নাম জানান সাইফুল ইসলাম সুজন। তার বাড়ি ভোলায় বলে দাবি করেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি নব্য জেএমবির সদস্য এবং ‘বোমারু মামুন’ নামে পরিচিত।
এবাদ উল্যা গাজী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। হামলার পর হাসপাতালে চিকিৎসা নিলেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। এবাদ উল্যার অভিযোগ, দলীয় প্রতিপক্ষের লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে মামুনকে ভাড়া করেছিলেন। অন্যদিকে পুলিশের কাছে দেওয়া বক্তব্যে মামুন দাবি করেছেন, তাকে এক লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে হত্যার মিশনে পাঠানো হয়েছিল। তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বিস্ফোরক আইনের মামলায় মামুনের আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে বাড়ি ভাড়া দিয়ে সহযোগিতার অভিযোগে জাহেদ হোসেন জাবেদেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার মামুনকে কারাগারে পাঠানো হয়েছিল।
যেভাবে বাড়ি ভাড়া নেন
পুলিশ জানায়, পরিচয় গোপন করে রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের সিকদারকান্দি এলাকায় একটি আধা পাকা বাড়ি ভাড়া নিয়েছিলেন মামুন। বাড়িটির উঠানের মাটির নিচে গর্ত করে রাখা হয়েছিল ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। গত ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিকদারকান্দি এলাকার দালাল বাড়ির সামনে অবস্থিত ওই বাড়িটির মালিক মারা যাওয়ার পর তার ভাই মহসিন সিকদার সেটির দেখাশোনা করতেন। পরে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে বাড়িটি ভাড়া দেওয়া হয়। জাকিরের বোন সেখানে কিছুদিন থাকার পর জাহেদ হোসেনের কাছে বাড়িটি ভাড়া দেন। পরে জাহেদ বছরে ১৫ হাজার টাকা ভাড়ায় প্রায় দুই মাস আগে মামুনকে বাড়িটি দেন।
বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা মহসিন সিকদার জানান, কয়েক হাত ঘুরে বাড়িটি মামুনের কাছে ভাড়া দেওয়া হয়। দুই মাস আগে বাড়িটি ভাড়া নিলেও মামুন এলাকার মানুষের সঙ্গে খুব একটা মিশতেন না।
বোমা উদ্ধারের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম হাক্কানী জানান, ওই বাড়িতে মামুনের সঙ্গে আরও দুই নারী থাকতেন। ঘটনার পর তারা সেখান থেকে পালিয়ে যান। বাড়িটির চারপাশ সুপারিগাছের পাতা দিয়ে এমনভাবে ঘেরা ছিল, বাইরে থেকে ভেতরের কার্যক্রম বোঝার সুযোগ ছিল না।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি আরও জানান, নিরিবিলি পরিবেশে বাড়িটির ভেতরে বোমা তৈরি করা হতো। সেখানে বিভিন্ন ব্যক্তির যাতায়াতও ছিল। ওই দুই নারীর পরিচয়, মামুনের সঙ্গে তাদের সম্পর্ক এবং বাড়িতে যাতায়াতকারীদের বিষয়ে তদন্ত চলছে।
আগেও গ্রেপ্তার হয়েছিলেন মামুন
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছিলেন মামুন। তখন তার বয়স ছিল ২১ বছর। রাজধানীর একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
এসব ঘটনার মধ্যে রয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এক ব্যক্তি। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে বোমা উদ্ধার করা হয়।