গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান, বিপুল পরিমাণ মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪টি গোয়েন্দা দল।
সোমবার (২৬ অক্টোবর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে অ্যালকোহল বিক্রির খবর পেয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৪৫ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়িতে অবস্থিত কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা দেয় এসআরবি।
প্রায় তিন ঘণ্টার এ অভিযানে বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়, যার বৈধ কাগজপত্র রেস্তোরাঁ কর্তৃপক্ষ দেখাতে পারেনি।
এনবিআর জানায়, অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগৃহীত অ্যালকোহলের মজুত শনাক্ত করা, বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দেওয়া হচ্ছে কিনা, বিক্রয়লব্ধ অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না এবং সংশ্লিষ্ট লেনদেনে অর্থপাচারের কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা যাচাই করা।
এনবিআরের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে অংশ নেয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। অভিযানে সার্বক্ষণিক সহযোগিতা দেয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে সংবাদ সম্মেলন করে অভিযানে জব্দ করা পণ্যের বিবরণ, প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির তথ্য এবং আইনি পদক্ষেপের বিষয়ে জানানো হবে।

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদক-নারীসহ আটক ৮৪